বিএনপির ডাকা হরতালকে জনবিরোধী উল্লেখ করে আগামীকাল রবিবার (২৯ অক্টোবর) সড়কে স্বাভাবিকভাবে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
আজ শনিবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।



















