ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন

নয়াপল্টনে ইন্টারনেট বন্ধের নির্দেশ!

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) রাজধানীর নয়াপল্টনে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

রোববার (২৮ অক্টোবর) এ সংক্রান্ত একটি নির্দেশনার কপি হাতে পেয়েছে বলে খবর দিয়েছে দৈনিক ডেইলি স্টার।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এটি জারি করা হয়, ডাক ও টেলিকম বিভাগ এটির অনুমোদন দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে টেলিকম অপারেটরগুলোকে।

এ বিষয়ে বিটিআরসি’র মিডিয়া কমিউনিকেশন এন্ড পাবলিকেশন উইংয়ের উপ-পরিচালক মোঃ জাকির হোসেন খাঁনকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, আজ রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসমাবেশ করছে বিএনপি। একইদিন দুই কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে আরামবাগে সমাবেশের মৌখিক অনুমতি পেয়ে মঞ্চ তৈরি করছে জামায়াতে ইসলামী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ