ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন

পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ

সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সরকারী ছুটি। এদিন দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে আজ সরকারী-বেসরকারী সব অফিস-আদালত বন্ধ থাকবে। একই সাথে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় শেয়ারবাজার বন্ধ থাকবে।

আগামীকাল বুধবার (২৫ অক্টোবর) থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ