ঢাকা, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন

যেসব ফিচার নিয়ে বাজারে ইনফিনিক্স নোট ৩০ সিরিজ

মাসখানেক আগে বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে ইনফিনিক্স নোট ৩০ সিরিজ। সাধারণ ব্যবহারকারী এ সিরিজের ফোনগুলোতে থাকা ফিচার নিয়ে ইতিবাচক বলে দাবি কোম্পানিটির। স্মার্টফোন সিরিজটির বাজারে সাড়া ফেলার পেছনে নিশ্চিতভাবে কিছু কারণ অবশ্যই আছে। আর সেসব বিষয় উঠে এসেছে এ প্রতিবেদনে।

অল রাউন্ড ফাস্ট চার্জ: ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে বৈপ্লবিক এক চার্জিং প্রযুক্তি অল রাউন্ড ফাস্ট চার্জ। দিনের বেলায় কাজ বা বিনোদনের সময় অথবা রাতে নিরাপদ ফাস্ট চার্জিংয়ের জন্য যা প্রয়োজন, তার সবই আছে এতে। যেমন বাইপাস চার্জিংয়ের মাধ্যমে প্রয়োজনের সময় ফোনকে চার্জ দেয়া যায় ল্যাপটপের মতো। ফলে নিরাপদ চার্জিংয়ের খাতিরে ব্যাটারি সরাসরি চার্জ নেয় না। বরং ফোন মাদারবোর্ডের মাধ্যমে শক্তি সংগ্রহ করে।

এ অল রাউন্ড চার্জিং প্রযুক্তির আরেকটি দারুণ ফিচার হলো ওয়্যারড ও ওয়্যারলেস রিভার্স চার্জিং। ফলে সেলফোন থেকেই ইয়ারপড, স্মার্টওয়াচ, এমনিক ফোনও চার্জ দেয়া সম্ভব। ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, এমন যেকোনো ডিভাইসও চার্জ করা যাবে ফোন থেকেই।

ডিজাইন: কোনো ডিজাইনের প্রতি আকর্ষণ ব্যক্তিভেদে আলাদা হয়। একটি ডিজাইন সবসময় সবার পছন্দ নাও হতে পারে। আবার কখনো কখনো এমন হয় যে কোনো ডিজাইনের একটি বিশেষ অংশ নজর কাড়তে পারে আলাদা করে। ইনফিনিক্স নোট ৩০ সিরিজের ডিজাইনও এমনভাবে করা হয়েছে বলে দাবি কোম্পানির ও সংশ্লিষ্টদের। সিরিজটির ব্যাক প্যানেলে আছে উজ্জ্বল টেক্সচার, ইনফিনিক্সের লোগো ও ট্রিপল লেন্স ক্যামেরা সেটআপ।

ওয়্যারলেস চার্জিং: নোট ৩০ সিরিজের ফিচারটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। কারণ এ দামের মধ্যে আর কোনো ফোনে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাটি নেই। তার ওপর ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং পডটি ক্রেতারা পাচ্ছেন বিনামূল্যে, যার বাজারদর প্রায় ২ হাজার টাকা। দীর্ঘ সময় ধরে পাওয়ার ব্যাকআপ দেয়ার জন্য নোট ৩০ প্রো ও নোট ৩০ উভয় ফোনেই আছে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

শক্তিশালী পারফরম্যান্স ও আকর্ষণীয় ডিজাইনের ইনফিনিক্স নোট ৩০ সিরিজ বেশ সাশ্রয়ী মূল্যেই বাজারে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে নোট ৩০ প্রোর মূল্য ২৭ হাজার ৯৯৯ টাকা। নোট ৩০ মডেলটির ৮ জিবি+১২৮ জিবি ও ৮ জিবি + ২৫৬ জিবির দুটি ভার্সন পাওয়া যাচ্ছে যথাক্রমে ১৮ হাজার ৯৯৯ এবং ২৩ হাজার ৯৯৯ টাকায়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ