যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে মন্টানার গভর্নর টিকটক ব্যবহার বন্ধে নিষেধাজ্ঞা দেন। তবে এ সিদ্ধান্তই এখন আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। নিষেধাজ্ঞা কার্যকরে বাধা দিতে মামলা করছেন প্লাটফর্মটির কনটেন্ট নির্মাতারা। খবর রয়টার্স।
আদালতে জমা দেয়া নথি অনুসারে নির্মাতাদের পক্ষের আইনজীবীরা বলছেন, ‘টিকটকের ওপর আনা এ নিষেধাজ্ঞা অসাংবিধানিক ও এটি তাদের প্রথম সংশোধনীর অধিকারকে লঙ্ঘন করে।
নির্মাতারা বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি বা জাতীয় নিরাপত্তার স্বার্থ দেখার কোনো এখতিয়ার মন্টানার নেই। ফলে এ অজুহাতে নতুন আইন প্রণয়নের ক্ষমতাও তাদের নেই।’
মন্টানা নিজেদের নাগরিকদের টিকটক দেখা বা পোস্ট করার সুবিধা বন্ধ করতে পারে না এ বিষয়টি প্রতিষ্ঠায় এ পাঁচ নির্মাতা কার্যত অঙ্গরাজ্যের আইন প্রণয়নে ক্ষমতার সীমারেখাকেই যুক্তি হিসেবে তুলে এনেছেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মন্টানার অ্যাটর্নি জেনারেল অস্টিন নুডসেন বলেন, ‘এ নিষেধাজ্ঞা যে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে তা তারা জানতেন না।’













