ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ৭:১৮ পূর্বাহ্ন

শুভ জন্মদিন ঐশ্বরিয়া রাই

শরৎ বাবুর ‘পার্বতী’ রূপে যেমন তিনি সফল, তেমনি রবি ঠাকুরের ‘বিনোদিনী’ হয়েও। প্রোভোকডের ‘কিরণজিতে’র পর সম্রাট আকবরের প্রেয়সী ‘যোধা’ হয়ে নিজেকে করেছেন পরীক্ষিত। তার নামেই প্রকাশ পায় রূপ-গুণের মহিমা। হ্যাঁ, বলছিলাম— ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সুন্দরী ও জনপ্রিয় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে। আজ এই অভিনেত্রীর জন্মদিন।

ঐশ্বরিয়া রাইয়ের জন্ম ১৯৭৩ সালের ১ নভেম্বর। ভারতের কর্ণাটকের কৃষ্ণরাজ ও বৃন্দা রায় দম্পতির কোল আলো করে আসে ফুটফুটে এক কন্যাসন্তান। সদ্যজাত শিশুর নাম রাখা হয় ঐশ্বরিয়া এবং পদবী হিসেবে নামের শেষে যুক্ত হয় রাই। পরিবারের দ্বিতীয় এবং কনিষ্ঠ সন্তান হিসেবে তিনি ছিলেন সকলের আদরের।

ছোটবেলায় ঐশ্বরিয়ার বাবা-মা চলে আসেন মুম্বাই শহরে। ছোটবেলা থেকেই পড়ালেখায় বেশ মনোযোগী ছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী। বিশেষ করে গণিতে তার পান্ডিত্য ছিল চোখে পড়ার মতো।

স্বপ্ন দেখতেন বড় হয়ে স্থপতি হবেন। সেই লক্ষ্যেই আগাচ্ছিলেন সামনের দিকে। কিন্তু কলেজের গণ্ডি পেরোনোর সৌভাগ্য তার হয়নি। স্থপতি হওয়ার স্বপ্ন পূরণ করতে রচনা সংসদ একাডেমি অফ আর্কিটেকচারে ভর্তি হলেও মডেলিং এর জন্য পড়াশোনার ইতি টানেন।

১৯৯৩ সালে আমির খানের সঙ্গে পেপসির বিজ্ঞাপনের মাধ্যমে লাইমলাইটে আসেন। ঐশ্বরিয়ার সিনেমা ক্যারিয়ার শুরু হয় ১৯৯৭ সালে মণিরত্নমের তামিল ছবি ‘ইরুভার’ এর মধ্য দিয়ে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ