দীর্ঘ ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক নিরব। এবার হাজির হতে যাচ্ছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। তবে কোন সিনেমায় নয়, বিজ্ঞাপনে।
জানা গেছে, একটি বিজ্ঞাপনে পুলিশ অফিসার অর্থাৎ ওসি রায়হানের চরিত্রে দেখা যাবে নিরবকে। নতুন একটি গণমাধ্যমের জন্য এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন অনন্য মামুন।
নিরব বলেন, ‘অনেকদিন পর বিজ্ঞাপনে কাজ করছি। আরও ভালো লাগছে এটা একটি গণমাধ্যমের বিজ্ঞাপন। দেশপ্রেমকে ধারণ করে দেশের মানুষকে তথ্যের সেবা দিতে আসছে প্রতিষ্ঠানটি। তাদের পথচলার সঙ্গী হতে পেরে ভালো লাগছে’।
জানা গেছে, বিজ্ঞাপনে বিভিন্ন পেশার মানুষের গল্প তুলে ধরা হবে। ১২ সেপ্টেম্বর থেকে মানিকগঞ্জে শুটিং শুরু হয়েছে বিজ্ঞাপনটির। এতে আরও দেখা যাবে অভিনেতা ফারুক আহমেদ, বড়দা মিঠুকে।



















