ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল অভিনতো মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে দেশের খ্যাতিমান পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। ডিপজলকে নিয়ে নতুন একটি বিজ্ঞাপন বানাচ্ছেন এই নির্মাতা।
রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিজ্ঞাপনটির শুটিং করেন ডিপজল। রাজধানীর তেজগাঁওয়ের বিজি প্রেসের মাঠে এর শুটিং শুরু হয়। এতে ডিপজলের তসহশিল্পী হিসেবে আছেন টিভি অভিনেতা মিশু সাব্বির।
ডিপজল বিজ্ঞাপনচিত্রটিতে অভিনয় করে বেশ খুশি। তিনি বলেন, ফারুকী খুবই মাই ডিয়ার একজন মানুষ। আমাকে খুব সুন্দর করে কাজটা বুঝিয়ে দিছে। আমার দর্শকরাও বিজ্ঞাপনটা পছন্দ করবে।
ফারুকী বলেন, ডিপজল ভাই যখন দাপটের সাথে বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন তখন কিন্তু আমাদের চলচ্চিত্রে মেলো ড্রামা, লাউড অ্যাক্টিংয়ের প্রাধান্য। ঠিক ওই সময়ে তিনি খুবই ন্যাচারাল অ্যাক্টিং করেছেন। আজকেও তিনি খুব ন্যাচারলি অ্যাক্টিং করেছেন। আমরা তার সাথে কাজটি করে মজা পেয়েছি।
মোবাইল ব্যাকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের মডেল হয়ে কাজটি করেছেন ডিপজল। খুব শিগগিরই এটি বিভিন্ন চ্যানেলে দেখানো হবে।



















