ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন

নতুন সিনেমা নিয়ে আসছেন অনন্ত-বর্ষা

প্রযোজক ও নায়ক অনন্ত জলিল অভিনীত দিন দ্য ডে মুক্তি পাওয়ার পর নানা কারণে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এরই মধ্যে নতুন আরো একটি সিনেমার ঘোষণা দিতে যাচ্ছেন এই অভিনেতা। আগামী ৩ সেপ্টেম্বর বিএফডিসিতে সিনেমার মহরত হবে।

এই চিত্রনায়কের ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে সিনেমার নাম ও শিল্পী তালিকা এখনো জানা যায়নি। সূত্র জানায়, ৩ সেপ্টেম্বর মহরতেই নতুন সিনেমার বিস্তারিত জানাবেন অনন্ত জলিল। ধারণা করা হচ্ছে, সিনেমাটি প্রযোজনার পাশাপাশি অভিনয় করবেন অনন্ত। তার সাথে দেখা যাবে স্ত্রী নায়িকা বর্ষাকেও। বিগ বাজেটের সিনেমাটিতে অভিনয় করবেন দেশসেরা শিল্পীরা।

এদিকে, চলতি বছর আসছে অনন্ত-বর্ষার ‘নেত্রী দ্য লিডার’। সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল। সিনেমাটিতে অনন্ত জলিল ও বর্ষা ছাড়াও অভিনয় করেছেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। এ ছাড়া দেখা যাবে ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতের পাশাপাশি তুরস্কের প্রথম সারির বেশ কয়েকজন শিল্পীকে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ