ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ৩:১০ অপরাহ্ন

বিকালে চা বাগানের মালিকদের সাথে বৈঠক প্রধানমন্ত্রীর

শ্রমিকদের মজুরি নিয়ে চলমান সমস্যার সমাধানে চা বাগানের মালিকদের সাথে আজ শনিবার (২৭ আগস্ট) বৈঠকে করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছিলেন।

৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি ও পরে ১৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন চা-শ্রমিকেরা। প্রশাসনের সঙ্গে আলোচনা করে চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও সেটা মানছেন না সাধারণ শ্রমিকেরা।

চা-শ্রমিকদের আন্দোলনের মাঝে চা বাগান মালিকেরা ২৫ টাকা মজুরি বাড়িয়ে ১৪৫ টাকার প্রস্তাব করলেও তারা কাজে ফেরেনি। তাদের দাবি ৩০০ টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ