ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২:৪৬ অপরাহ্ন

১০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট

বঙ্গোপসাগর থেকে বাংলাদেশি ১০ জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়ায় ট্রলার ডুবির ঘটনায় ওই জেলেরা নিখোঁজ হয়েছিলেন।

শনিবার (২০ আগস্ট) ভারতীয় কোস্ট গার্ড এক টুইট বার্তায় এ তথ্য জানায়।

এতে বলা হয়, ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘আনমল’ বঙ্গোপসাগর থেকে ১০ জন বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে। নিখোঁজ আরও ২ বাংলাদেশি জেলের খোঁজে ভারতীয় কোস্টগার্ড তাদের জাহাজ ও এয়ারক্রাফট দিয়ে অনুসন্ধান চালাচ্ছে।

এর আগে, শুক্রবার (১৯ আগস্ট) রাতে পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগরে ১১টি ট্রলারডুবির ঘটনায় ৩৪ জন জেলে নিখোঁজ হয়েছিলেন। এরমধ্যে ১১ জন ভারতে উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ