ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

যশোর আইনজীবী সমিতিতে বিএনপিপন্থি প্যানেলের জয়

যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১১টি পদের মধ্যে ৯টিতে জয় পেয়েছে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসীন আলী ফলাফল ঘোষণা করেন।

বর্তমান সভাপতি সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু ৪৩০ ভোট পেয়ে আবার সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত-সমর্থিত লইয়ার্স কাউন্সিলের ইসমত হাসান পেয়েছেন ১৩১ ভোট।

সাধারণ সম্পাদক পদে নতুন মুখ হিসেবে জয় পেয়েছেন অ্যাডভোকেট মো. নূর আলম পান্নু।

শনিবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। সমিতির ৬০২ জন ভোটারের মধ্যে ৫৮৬ জন ভোট দিয়েছেন; ভোট পড়েছে ৯৭ দশমিক ৩৪ শতাংশ। ১১টি পদের মধ্যে ১০টিতে ভোট হয়েছে; গ্রন্থাগার সম্পাদক পদে একমাত্র প্রার্থী থাকায় মো. কামরুল হাসান সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি দুই পদে জামায়াতপন্থি ও আওয়ামী লীগপন্থি প্রার্থী জয় পেয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন