ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১:৫২ অপরাহ্ন

সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৪৫২ কোটি টাকার

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টা ০২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৭১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ০৭৯ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৩ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০৩ পয়েন্টে।

এ সময় টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৪৫২ কোটি ৯৬ লাখ ২ হাজার টাকা। এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির শেয়ারের।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ