ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের মেরিন কার্গো পলিসি ইস্যু তিন মাসের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক: নতুন মেরিন কার্গো ইন্স্যুরেন্স পলিসি ইস্যু তিন মাসের জন্য স্থগিত করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ৬ নভেম্বর ২০২৬ থেকে এ স্থগিতাদেশ কার্যকর হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আইডিআরএর পর্যবেক্ষণগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং সেগুলোর পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়ন্ত্রক সংস্থার কাছে ব্যাখ্যা ও প্রয়োজনীয় সহায়ক নথিপত্র জমা দেবে কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

কোম্পানিটি আরও জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে পরিপালন, পলিসিহোল্ডারদের স্বার্থ সুরক্ষা এবং দীর্ঘদিনের ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

তবে নতুন মেরিন কার্গো ইন্স্যুরেন্স পলিসি ইস্যুতে তিন মাসের এই স্থগিতাদেশ কোম্পানিটির সামগ্রিক ব্যবসা ও আয়-লাভে কী ধরনের প্রভাব ফেলবে, তা পরবর্তী আর্থিক প্রতিবেদনগুলোতে স্পষ্ট হতে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ