ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১:৩৪ অপরাহ্ন

আজ আসছে ‘গানমাস্টার জি৯’-এর ট্রেলার

বলিউড অভিনেতা ইমরান হাশমির নতুন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর ট্রেলার আজ বুধবার প্রকাশ পাচ্ছে। বাংলাদেশ সময় বিকেল চারটায় ট্রেলারটি অনলাইনে আসার কথা রয়েছে। এর আগে পুনের একটি মাল্টিপ্লেক্সে ট্রেলার প্রকাশের অনুষ্ঠান হচ্ছে।

রোমান্স ও অ্যাকশনধর্মী এই ছবিতে ইমরান অভিনয় করেছেন ঈশ্বর নামের এক সাধারণ দুগ্ধখামারির চরিত্রে। তাঁর সঙ্গে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ, অপারশক্তি খুরানা ও অভিষেক সিং। ছবিটি পরিচালনা করেছেন আদিত্য দত্ত।

এই সিনেমায় প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে ইমরান ও জেনেলিয়াকে। গত আগস্টে ছবির টিজার প্রকাশের মধ্য দিয়ে প্রচারণা শুরু হয়েছিল। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পোস্টার শেয়ার করে ট্রেলার প্রকাশের তারিখ জানিয়েছিলেন ইমরান।

প্রায় আড়াই মিনিটের ট্রেলারটি সিনেমার গল্প ও চরিত্রগুলোর প্রথম পূর্ণাঙ্গ ঝলক দেবে। ছবিটির সংগীত পরিচালনা করেছেন হিমেশ রেশমিয়া। প্রযোজনা করেছেন দীপক মুকুট, সংগীতা আহির ও হুনার মুকুট।

আগামী ২৭ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘গানমাস্টার জি৯’-এর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন