ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ৮:২২ অপরাহ্ন

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ

গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমে বিনিয়োগকারীদের বিও হিসাবের মাধ্যমে পাঠিয়েছে।

গত ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন