ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ৮:৫০ অপরাহ্ন

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। সোমবার লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুড ৯৮ ডলারের নিচে নেমে এসেছে।

সোমবার ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৬৭ ডলারে লেনদেন হচ্ছে, যা আগের দিনের তুলনায় ৬৪ সেন্ট বা শূন্য দশমিক ৬৪ শতাংশ কম। মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআই ক্রুডের দাম ৩৫ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৫১ ডলারে নেমেছে। লেনদেনের একপর্যায়ে ব্রেন্টের দাম এক ডলারের বেশি কমে গিয়েছিল।

গত সপ্তাহে ব্রেন্টের দাম ১৬ শতাংশের বেশি কমেছিল, যা ২০২০ সালের এপ্রিলের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেন, ইরানের সঙ্গে সংঘাত বন্ধে আলোচনায় অগ্রগতি হলে দেশটিতে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তাঁর এই মন্তব্যের পর তেলের বাজারে দাম কমেছে। তবে হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলার খবরও এসেছে, যা সরবরাহ নিয়ে উদ্বেগ ধরে রেখেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন