ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালনা পর্ষদের সভা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সভাটি ওইদিন বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

















