ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রধান কার্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ঢাকায় অবস্থিত প্রধান কার্যালয়ে রোববার (৮ নভেম্বর) জোহরের নামাজ শেষে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন আইসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর আবু আহমেদ। এ ছাড়া ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান ইমামও এতে যোগ দেন।
প্রতিষ্ঠানটির তিনটি সহযোগী কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপকরা এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা মাহফিলে অংশ নেন।
আইসিবির জনসংযোগ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



















