ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের কর্মশালা

কক্সবাজারে এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি ও প্রতারণা রোধে সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ কক্সবাজারে ‘এজেন্ট আউটলেটে জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা’ শীর্ষক এই আয়োজন করে ব্যাংকের কক্সবাজার শাখা ও এজেন্ট ব্যাংকিং বিভাগ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের পরিচালক ও প্রধান মো. ইকবাল মোহসিন। বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আলী হোসেন এবং ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান আবুল লায়েস মোহা. খালেদ। সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনের প্রধান আব্দুল নাসের। স্বাগত বক্তব্য দেন কক্সবাজার শাখার প্রধান মোহাম্মদ বুরহান উদ্দিন খান।

কর্মশালায় এজেন্ট ব্যাংকিংয়ের নীতিমালা, এজেন্টদের ভূমিকা ও দায়িত্ব, নিয়ম মেনে চলা, জালিয়াতি শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। নির্দেশনা কঠোরভাবে অনুসরণ, লেনদেনে সতর্কতা এবং সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়, যাতে এজেন্ট ব্যাংকিংয়ে গ্রাহকের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন