ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

একমি ল্যাবরেটরিজের বোর্ড সভা ১২ নভেম্বর

ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সভাটি ওইদিন বিকেল ৩টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন