সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯০টি বা ৭৩ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর ২২.৭৩ শতাংশ কমে ১৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে ইউনিটটির দর ছিল ১৭ টাকা ৬০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিলভা ফার্মার ১৬.৮০ শতাংশ দর কমে সর্বশেষ ১০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১২ টাকা ৫০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৬.৬৭ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেকের ১৫.৭৯ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৫.৬৩ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ১৫.১৪ শতাশ, জিএসপি ফিন্যান্সের ১৪.২৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১৪.২৯ শতাংশ, পেনিনসুলার ১৩.৮৫ শতাংশ ও টেকনো ড্রাগসের ১৩.৮৩ শতাংশ দর কমেছে।

বিজনেস আই


















