কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘বনলতা সেন’। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় নির্মিত ছবিটি ৩২তম আসরের এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক পুরস্কার) বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে।
আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে এই উৎসব। এশিয়ান সিলেক্ট বিভাগে আটটি দেশ ও অঞ্চলের নয়টি ছবি প্রতিদ্বন্দ্বিতা করছে; এর মধ্যে রয়েছে ‘বনলতা সেন’।
এর আগে ছবিটি ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফকে) আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগেও জায়গা পেয়েছে। আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর তিরুবনন্তপুরমে অনুষ্ঠেয় ওই উৎসবে ১০টি দেশের ১৪টি ছবির মধ্যে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ‘বনলতা সেন’।
কবি জীবনানন্দ দাশের কবিতা ও ভাবজগৎ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ছবিটি। নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, জীবনানন্দ দাশের চরিত্রে খায়রুল বাসার এবং মহিনের চরিত্রে শোহেল মণ্ডল। আরও রয়েছেন নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপান্তি আকিদ, শরিফ সিরাজ ও মাইমুনা ফেরদৌস মোমো।
পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল জানিয়েছেন, জীবনানন্দের কবিতা থেকে অনুপ্রাণিত ছবি কলকাতার দর্শকের সামনে তুলে ধরতে পারা তাঁর জন্য বিশেষ অর্থ বহন করে। উৎসব কর্তৃপক্ষ নির্মাতাদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণও জানিয়েছে।

‘উনপঞ্চাশ বাতাস’ (২০২০)-এর পর এটিই উজ্জ্বলের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য ছবি। সরকারি অনুদানে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন তিনি নিজেই; সহ-প্রযোজক আবু শাহেদ ইমন। ছবিতে রয়েছে দুটি গান—বাপ্পা মজুমদারের ‘এখানে কেউ নেই’ এবং দোলা রহমানের কণ্ঠে ‘দুজন’।
এদিকে একই উৎসবের মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব


















