ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ৩:০০ অপরাহ্ন

লেনদেনের শীর্ষস্থান প্যারামাউন্ট টেক্সটাইলের দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। কোম্পানিটির আজ ৩১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৩৪৬  বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল। কোম্পানিটির ২০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এপেক্স ফুডস ১৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- একমি পেস্টিসাইডস ১৬ কোটি ৬০ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১৪ কোটি ৬৩ লাখ, টেকনো ড্রাগ ১৪ কোটি ৬৩ লাখ, মালেক স্পিনিং ১২ কোটি ৪৫ লাখ, ইভিন্স টেক্সটাইল ১১ কোটি ১০ লাখ, এনভয় টেক্সটাইল ৯ কোটি ৫৯ লাখ ও ওরিয়ন ইনফিউশন ৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ