ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের বিশেষ সভার সময় পরিবর্তন

সিএসপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড বিশেষ সাধারণ সভার (এসজিএম) সময় ও ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ফান্ডটি ক্লোজড ইন্ড মিউচ্যুয়াল ফান্ড থেকে ওপেন-ইন্ড মিউচ্যুয়াল ফান্ডে রূপান্তর হতে চায়। একারণে ফান্ডটি বিশেষ সাধারণ সভা (এসজিএম) আহ্বান করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির বিশেষ সভা আগামী ৭ অক্টোবর সকাল ১১টায় রাওয়া কনভেশন হল, মহাখালীতে অনুষ্ঠিত হবে। ফান্ডটির এসজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ১৫ সেপ্টেম্বর।

এসজিএম সভায় ফান্ডটির ইউনিটহোল্ডারা ক্লোজড ইন্ড থেকে ওপেন ইন্ডে রূফান্তরের জন্য ভোট দেবে। রেকর্ড ডেটরে দিন থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পরযন্ত ফান্ডটির লেনদেন বন্ধ রয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ