ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ২২৪টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৩ টাকা ২০ পয়সা বা ৮.৭৪  শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এল.আর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড। এদিন কোম্পানিটির দর ৪.৫০ শতাংশ কমেছে।

আজ কোম্পানিটি সর্বশেষ ৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ। কোম্পানিটির দর ১ টাকা ২০ পয়সা বা ৫.৯৭ শতাংশ কমেছে।

এছাড়া ফনিক্স ফাইন্যান্সের ৫.৮৮ শতাংশ, গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৫.৬৬ শতাংশ, আজিজ পাইপসের ৫.২২ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৪১ শতাংশ, আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৪.৪১ শতাংশ, শমরিতা হসপিটালের ৪.৩০ শতাংশ ও আইসিবি ইম্পোলয়েজ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.২৮ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ