ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির ৭ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল,ইভিন্স টেক্সটাইল, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বা ৭.২৯ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪৪ টাকা থেকে ৪৭ টাকা ৯০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৮ টাকা ১০ পয়সা থেকে ৬৯ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সায়হাম টেক্সটাইল
কোম্পানিটির ২ টাকা ৬০ পয়সা বা ৭.২৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা ৮০ পয়সা থেকে ৩৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ৭০ পয়সা থেকে ৩৯ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ইভিন্স টেক্সটাইল
কোম্পানিটির ৯০ পয়সা বা ৬.১৬ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৪ টাকা ৫০ পয়সা থেকে ৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৩০ পয়সা থেকে ১৫ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৬৩ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৫.১২ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ৪.৮৫ শতাংশ ও প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৪.০৩ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















