ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:২১ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৪২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের। কোম্পানিটির  ১৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জিকিউ বলপেন ১২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ম্যারিকো ৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

এছাড়া ব্লক মার্কেটে ব্রাক ব্যাংকের ২ কোটি ৯৮ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৩ কোটি ৮৪ লাখ, প্রাইম ইন্স্যুরেন্সের ১ কোটি ৯ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ২৬ লাখ, সাউথইস্ট ব্যাংকের ১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ