ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে বীমা খাতের ৪ কোম্পানি। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টি রয়েছে বীমা খাতের শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- সেনা ইন্স্যুরেন্স পিএলসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি।
সেনা ইন্স্যুরেন্স
কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৫০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৪৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৩৫ টাকা ৪০ পয়সা থেকে ১৪৮ টাকা ৯০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪২ টাকা ১০ পয়সা থেকে ১৬০ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
কোম্পানিটির ১১ টাকা ২০ পয়সা বা ৭.১৭ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৬৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৫৬ টাকা ৩০ পয়সা থেকে ১৬৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৯ টাকা থেকে ১৬৯ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স
কোম্পানিটির ২ টাকা ৯০ পয়সা বা ৫.৯৯ শতাংশ দর বেড়ে তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪৯ টাকা ৩০ পয়সা থেকে ৫৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২২ টাকা ৪০ পয়সা থেকে ৫৩ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৪.৭৯ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















