ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স পিএলসি। কোম্পানিটির আজ ২৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৩৬০ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জিকিউ বলেপেন। কোম্পানিটির ২১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্কয়ার ফার্মা ১৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এনভয় টেক্সটাইল ১৭ কোটি ৮২ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ১৭ কোটি ৭২ লাখ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ১৭ কোটি ৩৯ লাখ, ব্রাক ব্যাংক ১৫ কোটি ৬৭ লাখ, সায়হাম টেক্সটাইল ১৫ কোটি ৬৫ লাখ, সেনা ইন্স্যুরেন্স ১২ কোটি ৩৭ লাখ ও ডমিনেজ স্টিল ১২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















