ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিন ট্রেকধারী প্রতিষ্ঠানের মোট পাঁচজন অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো ডিএসইকে এ তথ্য জানিয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসই ট্রেক নম্বর ১১১-এর সুরমা সিকিউরিটিজ হোল্ডিং কোম্পানি লিমিটেড তাদের একজন অনুমোদিত প্রতিনিধি এহতাশামুল হককে প্রত্যাহার করেছে।
অন্যদিকে, ডিএসই ট্রেক নম্বর ১০০-এর এআরসি সিকিউরিটিজ লিমিটেড তাদের দুইজন অনুমোদিত প্রতিনিধি মোহাম্মদ আপেল মাহমুদ খান এবং মো. বিল্লালকে প্রত্যাহার করেছে।
এছাড়া ডিএসই ট্রেক নম্বর ২৬-এর ইবিএল সিকিউরিটিজ পিএলসি তাদের দুইজন অনুমোদিত প্রতিনিধি সারওয়ার এবং মো. ওয়াশিম জোয়ারদারকে প্রত্যাহার করেছে।

বিজনেস আই/


















