ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৮ অপরাহ্ন

ধারাবাহিক পতনে সূচক ও লেনদেন তলানিতে

ধারাবাহিক দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক প্রতিদিন সর্বোচ্চ স্থান থেকে তলানিতে নামছে। আজ সোমবারও মূল্য সূচকের ব্যাপক পতন হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ৩৯ পয়েন্ট কমেছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৪৮৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে আগের দিন থেকে ৮৪ কোটি ৭৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৭১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস রবিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট  কমে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট কমে ২ হাজার ৬২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬টির, দর কমেছে ২৯৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১১৬১ পয়েন্ট কমেছে। সিএসইতে ২১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ