ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৯ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৯টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইস্টার্ণ ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফনিক্স ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক ও আইপিডিসি ফিন্যান্স পিএলসি।
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৬.৭৯ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪৮ টাকা ৫০ পয়সা থেকে ৫২ টাকা ৭০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৯ টাকা ৩০ পয়সা থেকে ৫৬ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
কোম্পানিটির ৭ টাকা ২০ পয়সা বা ৫.৭১ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৩৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১২৬ টাকা ৩০ পয়সা থেকে ১৩৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৯ টাকা থেকে ১৩৬ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ইস্টার্ণ ব্যাংক
কোম্পানিটির ৮০ পয়সা বা ৩.৫৬ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২২ টাকা ৩০ পয়সা থেকে ২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২১ টাকা ৮০ পয়সা থেকে ২৮ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ইসলামী ইন্স্যুরেন্সের ৩.৪২ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৩.৩৩ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২.৮৩ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ১.৮৬ শতাংশ ও আইপিডিসি ফিন্যান্সের ১.৬২ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















