নিজস্ব প্রতিবেদক
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত-এর লভ্যাংশে ধারাবাহিক পতন বিনিয়োগকারীদের জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। একসময় ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানটি সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরের জন্য মাত্র ২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। যা পুঁজিবাজার সংশ্লিষ্ট ও বিনিয়োগকারীদের চরমভাবে হতাশ করেছে। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে কোম্পানিটির নগদ লভ্যাংশ ২০ শতাংশ থেকে ২ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ গত ৫ বছরে কোম্পানির লভ্যাংশের পরিমাণ কমেছে ৯০ শতাংশ।
সর্বশেষ প্রস্তাবিত লভ্যাংশটি বাস্তবায়িত হলে এটি হবে কোম্পানিটির সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে কম নগদ লভ্যাংশ। ২০ শতাংশ থেকে ২ শতাংশ—লভ্যাংশের ধারাবাহিক পতন জিপিএইচ ইস্পাত-এর লভ্যাংশের ইতিহাস বিশ্লেষণ করলে পতনের চিত্রটি স্পষ্ট।
অর্থবছর নগদ লভ্যাংশ ও স্টক লভ্যাংশ
২০২০-২১ সালে ২০% নগদ ১০% বোনাস, ২০২১-২২ সালে ৫.৫০% নগদ, ৫.৫০% বোনাস, ২০২২-২৩ সালে ৫% নগদ ও ৫% বোনাস, ২০২৩-২৪ সালে ১০% নগদ, ২০২৪-২৫ সালে ৫% নগদ ২০২৫-২৬ সালে ২% প্রস্তাবিত নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পনিটি।

২০২৪-২৫ অর্থবছরে কোম্পানি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল, যা তখনই ছিল কোম্পানির সর্বনিম্ন নগদ লভ্যাংশগুলোর একটি। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত বোর্ড সভায় সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করা হয়েছে। এতে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য মোট বিতরণের পরিমাণ হবে প্রায় ৬.৭৫ কোটি টাকা। এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ২৫ অক্টোবর ২০২৬।
শুধু লভ্যাংশ নয়, মুনাফার চিত্রও দুর্বল লভ্যাংশ কমার পেছনে কোম্পানির আয়-লাভের দুর্বলতা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা যাচ্ছে। এবং কোম্পানিটি দিনে দিনে দুর্বল থেকে দুর্বলতার হচ্ছে যা তাদের ডিভিডেন্ড থেকেই প্রতিফলিত হচ্ছে।
২০২৩-২৪ অর্থবছরে জিপিএইচ ইস্পাত-এর নিট মুনাফা ছিল প্রায় ৮৫৭.৭৪ কোটি টাকা এবং EPS ছিল ১.৭৭ টাকা। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি প্রায় ২৪.৬৮ কোটি টাকা লোকসানে চলে যায় এবং EPS নেমে যায় ঋণাত্মক ০.৫১ টাকায়। অর্থাৎ মুনাফা থেকে লোকসানে চলে যাওয়ার পরও ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানি সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এবার ২০২৫-২৬ অর্থবছরে ইপিএস সামান্য ঘুরে ০.০৭ টাকা হয়েছে, কিন্তু প্রস্তাবিত নগদ লভ্যাংশ আরও কমে ২ শতাংশে নেমেছে।


















