ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

অনুমোদিত মূলধন বৃদ্ধি করবে পূবালী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকটির অনুমোদিত মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটির মূলধন দুই হাজার কোটি টাকা থেকে চার হাজার কোটি টাকা পরযন্ত বৃদ্ধি করতে চায়।

বুধবার (৯ সেপ্টেম্বর) ব্যাংকটির পরিচালনা পর্ষদের  সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে মূলধন বৃদ্ধি করতে পারবে। ব্যাংকটি শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য ইজিএম আহ্বান করেছে।

পূবালী ব্যাংক তাদের সংঘস্বরকের কিছু অনুচ্ছেদ সংশোধন করবে। একারণে কোম্পানিটি আগামী ২৫ অক্টোবর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম আহ্বান করেছে। কোম্পানিটির ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ