ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে মাদকবহনের অপরাধে যুবকের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকবহনের অপরাধে মো. মিজানুর রহমান নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান (৩১) ঈশ্বরগঞ্জ উপজেলার সরতাজ বাহেরা এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ জানায়, বিশেষ অভিযানে পরিচালনার সময় মিজানুর রহমানকে দুই পুরিয়া গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, মাদক ও আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এ ধরনের অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না।

এছাড়া একই দিনে জরিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দুই হাজার টাকা জরিমানা পর অর্থও আদায় করা হয় বলে জানিয়েছেন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ