ঢাকা, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ৩০ আগস্ট ২০২৬ তারিখে দুপুর ১২:০০টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সুকুমার চন্দ্র রায় এবং প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালেক উপস্থিত ছিলেন। কোম্পানি সচিব সোহাগ তালুকদার সভাটি সঞ্চালনা করেন। এছাড়া বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।
সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের কোম্পানির পরিচালকমণ্ডলীর প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন, বিবেচনা ও অনুমোদন করা হয়।

সভায় ২০২৫ সালের জন্য পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত ১০% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় বিশেষ কার্যসূচির আওতায় “Purabi General Insurance Company Limited” নাম পরিবর্তন করে “Purabi General Insurance PLC” করার প্রস্তাবও অনুমোদন করা হয়, যা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ