ঢাকা, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

ইসলামিক ফিন্যান্সে এমডি নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটি মোহাম্মদ খোরশেদ আলমকে এমডি হিসেবে নিয়োগ দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়,কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ও বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে খোরশেদ আলমকে গত ২৫ আগস্ট এমডি নিয়োগ দেওয়া হয়েছে। যা গতকাল ৩০ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

এর আগে গত এপ্রিল থেকে মোহাম্মদ মোশাররফ হোসাইনকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কোম্পানিটির দায়িত্ব পালন করছিলেন।

’জেড’ ক্যাটাগরির ইসলামিক ফিন্যান্স ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ