ঢাকা, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

ক্যাপিটাল মার্কেটে অনন্য মাইলফলক: শতভাগ পোর্টফোলিও ও রিলেশনশিপ ম্যানেজারের পেশাগত সনদ অর্জন লংকাবাংলা সিকিউরিটিজের

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর সঙ্গে কৌশলগত অংশীদারত্বের আওতায় লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির শতভাগ পোর্টফোলিও ও রিলেশনশিপ ম্যানেজার ‘ফান্ডামেন্টালস অব ট্রেডিং অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস’ বিষয়ের ওপর পেশাগত সনদ অর্জন করেছেন। একে বাংলাদেশের পুঁজিবাজারে পেশাগত উৎকর্ষ সাধনে এক যুগান্তকারী ও ইন্ডাস্ট্রি-ফার্স্ট মাইলফলক অর্জন বলে অভিহিত করেছে লংকাবাংলা।

বিআইসিএমের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীর হাতে এই সনদ তুলে দেন।

অনুষ্ঠানে উদ্যোগটিকে ‘সময়োপযোগী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন বিআইসিএমের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ। তিনি বলেন, ‘পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বিনিয়োগকারীদের আরো উন্নত ও জ্ঞানভিত্তিক সেবা প্রদানে এ ধরনের উদ্যোগ পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘একটি শক্তিশালী ও জ্ঞানভিত্তিক পুঁজিবাজার গড়ে তুলতে দক্ষ পেশাজীবী অপরিহার্য। সেই লক্ষ্যেই আমাদের টিমকে ট্রেডিংয়ের মৌলিক বিষয় ও টেকনিক্যাল অ্যানালাইসিসে দক্ষ করে তোলা হয়েছে, যা বিনিয়োগকারীদের আরো তথ্যভিত্তিক, দায়িত্বশীল ও কার্যকর সহায়তা দেয়ার সক্ষমতা তৈরি করবে।’

লংকাবাংলা সিকিউরিটিজ জানায়, এ অর্জন শুধু একটি পেশাগত সনদপ্রাপ্তি নয়; বরং এটি জ্ঞানভিত্তিক বিনিয়োগসেবা এবং বিনিয়োগকারীদের সক্ষমতা বৃদ্ধির প্রতি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। এর মাধ্যমে বিনিয়োগকারীরা আরো আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক আর্থিক সিদ্ধান্ত নেয়ার সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানটি আরো বলছে, পেশাগত জ্ঞান, দক্ষতা ও বিশ্লেষণী সক্ষমতা উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিষ্ঠানটি আশা করে, এ অংশীদারত্ব বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের দীর্ঘমেয়াদি ও টেকসই বিকাশে আরো কার্যকর ভূমিকা রাখবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ