পুঁজিবাজারে তালিকাভুক্ত এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড ক্লোজড ইন্ড মিউচ্যুয়াল ফান্ড থেকে ওপেন-ইন্ড মিউচ্যুয়াল ফান্ডে রূপান্তর হতে চায়। একারণে ফান্ডটি বিশেষ সাধারণ সভা (এসজিএম) আহ্বান করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির বিশেষ সভা আগামী ২৭ অক্টোবর সকাল ১১টায় রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। ফান্ডটির এসজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ওইদিন ফান্ডটির ইউনিট লেনদেন বন্ধ থাকবে।
এসজিএম সভায় ফান্ডটির ইউনিটহোল্ডারা ক্লোজড ইন্ড থেকে ওপেন ইন্ডে রূফান্তরের জন্য ভোট দেবে। রেকর্ড ডেটরে দিন থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পরযন্ত ফান্ডটির লেনদেন বন্ধ থাকবে।
বিজনেস আই/



















