ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুর মহানগরীরতে একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে মহানগরীর কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকায় ওই গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার দিকে দেউলিয়া বাড়ি একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক চেষ্টা করে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ি তিনটি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, আমরা সকাল সাড়ে ৫ টার দিকে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। নিয়ন্ত্রণের কাজ চলমান রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ