ঢাকা, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ৪:৪২ অপরাহ্ন

শার্প ইন্ডাস্ট্রিজের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বেড়েছে। জুন মাসের তুলানায় জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২.১২ শতাংশ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শার্প ইন্ডাস্ট্রিজের মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ৩৪ লাখ ৫২ হাজার ১০৯টি। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩০৩ কোটি ৪৫ লাখ টাকা। জুন মাসে শার্প ইন্ডাস্ট্রিজের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৫.১৮ শতাংশ। জুলাই মাসে বেড়ে হয়  ২৭.৩০ শতাংশ। অর্থাৎ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনয়োগকারী ২.১২ শতাংশ বেড়েছে। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৬.৬৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৬.০৭ শতাংশ শেয়ার আছে।

উল্লেখ্য, ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। মঙ্গলবার সর্বশেষ কোম্পানিটির শেয়ার ২৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ