ঢাকা, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৫:০৯ অপরাহ্ন

ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ২৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফিন্যান্স পিএলসির। কোম্পানিটির ৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শার্প ইন্ডাস্ট্রিজ ১ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

জিকিউ বলপেন ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট টেক্সটাইলের ৬১ লাখ ও রবি আজিয়াটা ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ