ঢাকা, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৫:০১ অপরাহ্ন

ফু-ওয়াং ফুডসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ৩৫৫টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১০ টাকা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এম.এল ডাইং। এদিন কোম্পানিটির শেয়ার দর  ১ টাকা ৪ পয়সা বা ৯.৮৬ শতাংশ কমেছে।

আজ কোম্পানিটি সর্বশেষ ১২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির দর ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৮৪ শতাংশ কমেছে।

এছাড়া তুংহাই নিটিংয়ের ৯ শতাংশ, আমরা টেকনোলজির ৯.৭৯ শতাংশ,ফার কেমিক্যালের ৯.৬৯ শতাংশ, শমরিতা হসপিটালের ৯.২৭ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৮.৮২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৮.৬৯ শতাংশ ও ড্রাগন সোয়েটারের ৮.২৬ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ