ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ২৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফিন্যান্স পিএলসির। কোম্পানিটির ৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শার্প ইন্ডাস্ট্রিজ ১ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
জিকিউ বলপেন ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট টেক্সটাইলের ৬১ লাখ ও রবি আজিয়াটা ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/