সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ ২১৬ কোম্পানির দর কমেছে। এদিন বেলা ১০টা ৫৪ মিনিট পরযনন্ত ডিএসইতে ২৪৭ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনেদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রবিবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮টির, দর কমেছে ২১৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ((সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/


















