ঢাকা, রবিবার, ৯ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

একমি পেস্টিসাইডসের অস্বাভাবিক দর বৃদ্ধি, সিএসইর সতর্কবার্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডসের দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোম্পানিটির এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে সিএসই কোম্পানিটিকে ৪ আগস্ট চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, একমি পেস্টিসাইডসের শেয়ার দর গত ২৬ জুলাই থেকে ৪ আগস্ট পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ২১ টাকা ১০ পয়সা থেকে ২৬ টাকা ৩০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর  ৫ টাকা ২০ পয়সা বা ২৫ শতাংশ বেড়েছে।

কোন কারণ ছাড়াই কোম্পানিটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই কতৃপক্ষ।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ