ঢাকা, রবিবার, ৯ অগাস্ট ২০২৬, ১:২৫ অপরাহ্ন

কারণ ছাড়াই দর বাড়ছে সায়হাম টেক্সটাইলের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সায়হাম টেক্সটাইলের দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোম্পানিটির এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে ৬ আগস্ট চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সায়হাম টেক্সটাইলের শেয়ার দর গত ২৬ জুলাই থেকে ৬ আগস্ট পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ১৯ টাকা ১০ পয়সা থেকে ২৬ টাকা ৪০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর  ৭ টাকা ৩০ পয়সা বা ৩৮ শতাংশ বেড়েছে।

কোন কারণ ছাড়াই কোম্পানিটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ