ঢাকা, রবিবার, ৯ অগাস্ট ২০২৬, ৫:২৫ অপরাহ্ন

পিপলস লিজিংসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ২৮৬টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে পিপলস লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ  ২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জিএসপি ফিন্যান্স কোম্পানি। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৮.১৬ শতাংশ কমেছে।

আজ কোম্পানিটি সর্বশেষ ৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির দর ২০ পয়সা বা ৮ শতাংশ কমেছে।

এছাড়া ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৭.৮৯ শতাংশ, বিআইএফসির ৭.৮৪ শতাংশ, বে-লিজিংয়ের ৭.২৭ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৬ শতাংশ, ফ্যাস ফিন্যান্সের ৬ শতাংশ ও প্রিমিয়ার লিজিংয়ের ৬.৮৯ শতাংশ দর কমেছে।

 

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ