পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল বিস্কুট বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। আগামী ৩ সেপ্টেম্বর কোম্পনিটির ইজিএম অনুষ্ঠান হবে।
শনিবার (৮ আগস্ট) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি তাদের সংঘস্বারকে কিছু সংশোধনের জন্য ইজিএম আহ্বান করেছে। কোম্পানিটির ইজিএম আগামী ৩ সেপ্টেম্বর সকাল ১০টায় হাইব্রিড এবং ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩০ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

বিজনেস আই/


















